ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মমতাজকে বিদায়ী সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

চট্টগ্রাম:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রবাসে গমন উপলক্ষে গত বুধবার (১১ মার্চ) রাতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাতীদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম চৌধুরী, বিএনপি নেতা করিম ইকবাল চৌধুরী, জসিম চৌধুরী, শামসুল আলম, প্রবাসী আবু নাছের টিপু, সোহেল রানা, মির্জা মঈনউদ্দীন, মো. বখতিয়ার, মালেক, নুরুন্নাবীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে মমতাজুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর সফল প্রবাসজীবনের জন্য দোয়া কামনা করা হয়।