ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া সরকারি কলেজে অধ্যাপক মোকতার হোসেনকে বিদায় সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 29, 2026 - 6:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক:দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোকতার হোসেন। তাঁর বিদায় উপলক্ষে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় কলেজে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। এ সময় সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা স্মৃতিচারণের পাশাপাশি অবসরোত্তর জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে তাঁর অবসরজনিত শেষ কর্মদিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মোকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সাবিত্রী দাশ, কোষাধ্যক্ষ মো. জাহেদুল আলম এবং নির্বাহী সদস্য নাছিমা আক্তার ও মোতাহের হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, সহকারী অধ্যাপক সৈয়দ নাসিম উদ্দীন ও সৈয়দ মেজবাহ উদ্দীন এবং সাবেক প্রভাষক মনোজিত কুমার ধর।

এ ছাড়া বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক হোমায়রা রওশন, আইসিটি বিভাগের প্রভাষক বিশ্বজিৎ রায় চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সালাহ উদ্দীন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক বেগম তাহমিনা ইয়াছমিন নূরসহ কলেজের অন্যান্য শিক্ষক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনিছুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শিক্ষকতা কেবল পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের এক মহান দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি একজন শিক্ষকের জীবনের মূল্যবান অর্জন। মোহাম্মদ মোকতার হোসেনের বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে সহকর্মীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং আগামীর দিনগুলো সুন্দর ও আনন্দময় হোক-এমন প্রত্যাশা ব্যক্ত করেন।