ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নে ৩ হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মামুন কৌশিক , নেত্রকোনা প্রতিনিধিঃপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নে ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে আসমা ইউপি চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। ট্যাগ অফিসার বিদ্যুৎ মিয়া আসমা ইউনিয়ন প্রশাসকের কাছ থেকে এলাকার গণমান্য ব্যক্তির সমানে ৩০ টন মোট ৬০০ বস্তা ( প্রতি বস্তায় ৫০কেজি) চাল বুঝে নিয়ে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব সুধাংশু রায়,বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জামাল হোসেন বাবুল,ইউপি সদস্য নাজমুল হক,গ্রাম পুলিশ ও এলাকার গণনান্য লোকজন সহ প্রমুখ।