ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবশেষে নিখোঁজের ৩ দিনপর মাটির স্তুপ থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 18, 2026 - 5:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ  টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর অবশেষে মাটির স্তুপ থেকে ইউসুফ খান (৩২) যুবদল নেতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান,  চাচা ইউসুফ খান শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে যান। তার পর থেকে তিনি বাড়ি ফেরেননি। খোজ না পাওয়ায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পূর্ব ঘটনার জেরে পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের তথ্য মতে, শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের কথা-কাটাকাটি হয়। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা ছিল।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ গণমাধ্যমকেঅ জানান, ইউসুফ নিখোঁজের ঘটনায় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে