সখিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রঞ্জু আহমেদ স্টাফ রিপোর্টার: প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও টাঙ্গাইলের সখিপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের হলরুমে এই আয়োজন করা হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার কবিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ মাস্টার,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এস এম ছবুর রেজা, ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব নাছির উদ্দিন নাছির সহ প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যেরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








