ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিত্য প্রয়োজনীয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‍্যাব ৮ এর অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 18, 2026 - 11:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্টাফ রিপোর্টার মু,হেলাল আহম্মেদ(রিপন): আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারনের কষ্ট লাঘব করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং পরিবহন খাতে সরকার নির্ধারিত মূল্যে পরিবহন ভাড়া নিশ্চিত, টিকিট কালোবাজারি রোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌড়াত্ব নিয়ন্ত্রনের লক্ষ্যে র‌্যাব-৮, পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং জরিমানা আদায় করা হয়।

 

অদ্য ১৭ মার্চ  মঙ্গলবার ২৬ ইং তারিখ কোম্পানি অধিকার নায়ক রাশেদুল আহসান এর নেতৃত্বে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী এর সহকারী পরিচালক জনাব শাহ সোয়াইব মিয়া সমন্বয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পরিবহনে সরকার নির্ধারিত মূল্যে পরিবহন ভাড়া নিশ্চিত করন, টিকিট কালো বাজারি প্রতিরোধ, যাত্রীদের হয়রানি বন্ধ, সরকার নির্ধারিত ভাড়া বিভিন্ন বাস কাউন্টারে প্রদর্শন, অজ্ঞান পার্টি, মলম পার্টি দৌড়াত্ব নিয়ন্ত্রন এবং দ্রব্য মূল্যের উর্ধগতি, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়, পন্যের প্যাকেটের উপর মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ বিক্রয় মূল্য উল্লেখ না থাকা এসব বিষয়ে পটুয়াখালী সদর থানাধীন সদর রোড এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে অভিযান পরিচালনা কালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লংঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়। এছাড়াও আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর চক্র এবং  টিকিট বিক্রেতা কালোবাজারি প্রতিরোধে র‌্যাব সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি পটুয়াখালী এবং বরগুনা জেলার বিভিন্ন ‍গুরুত্বপূর্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট ও টহল কাযক্রম অব্যাহত রেখেছে।

এ ব্যপারে পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক রাসেদুল আহসান বলেন প্রতিদিনের ন্যায় র‌্যাবের নিয়মিত  অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।