ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে পরকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 24, 2026 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান :রাজশাহীর তানোরের তালন্দ৷ ইউনিয়নের(ইউপি)কালনা দক্ষিনপাড়া গ্রামের দিলিপের পুত্র ও এক সন্তানের জনক মারুফ একই এলাকার জৈনক ব্যক্তির কন্যা ও একটি কলেজের ছাত্রীর সঙ্গে পরোকিয়া প্রেমের সম্পর্ক গড়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।

স্থানীয়রা বখাটে মারুফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার (২১মার্চ) দিবাগত রাতে মারুফ তার প্রেমিকার বাড়ি গিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে।এদিকে স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তাকে আটকের চেস্টা করে।তবে সে প্রাচীর টপকে প্রায় দ্বিগম্বর হয়ে ভোঁদৌড় দিয়ে ফসলের জমির মধ্যে দিয়ে পালিয়ে যায়।এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা অভিযুক্ত মারুফকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।