ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তৃতীয় দফায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 3, 2026 - 3:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার
সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয়  দফায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রিহান সিকদার একই ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে বলে জানা গেছে।
রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিভিন্ন সময় টাকা দাবি করে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ফতেপুর বাজারের ধান ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারনে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মধ্যে ধান রাখি। রিহান এসে ছবি তুলে আমাকে ভয় দেখায় এবং বলে বেপারি আমাকে কিছু দিয়া খাইও। এ নিয়ে সম্প্রতি দুই দফায় তাকে প্রথমে ১০ হাজার ও পরে ৩ হাজার টাকা দিয়েছেন বলেও তিনি জানান।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের নিকট পূনরায় টাকা দাবি করে।স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।