ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে তৃপ্তি হোটেলে সতর্কমূলক ৫ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 16, 2026 - 2:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে খাবার পরিবেশনের সতর্কমূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত(২৪মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে সতর্কমূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপরদিকে তৃপ্তি হোটেলকে জরিমানা শেষে বলেন হোটেলের পরিবেশটা ভালোই বা সন্তোষজনক আছে বলে মন্তব্য করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান,

তাছাড়া আরো সুন্দর খাবার পরিবেশনের জন্য আহ্বান জানিয়েছেন তৃপ্তি হোটেলের পরিচালক নাহিদ আক্তার হিলটনকে। হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুষ্ঠু ও সুন্দর খাবার পরিবেশন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন সবারই কিছু না কিছু ভুল থাকে,কিছু ভুল সংশোধন করার জন্য আহ্বান জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃপ্তি হোটেলের মালিককসহ তানোর উপজেলার বিভিন্ন হোটেলকে সতর্ক করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।