তানোরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান :রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসউদ আলী,এএসআই খায়রুল ইসলাম,
এএসআই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে।বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। আসামীরা হলেন, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বোনকেশর গ্রামের মৃত গুলবর হোসেনের ছেলে আজিজুল হক(৫০),চাঁন্দুড়িয়া ইউনিয়নের নামোপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে বাবলুর রহমান (৪১) ও তানোর পৌর সদরের গোল্লাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে ইমরান হোসেন (২৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামীরা সাজাপ্রাপ্ত পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








