ঢাকা | আগস্ট ১৪, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরের আ,লীগ নেতা শামীমের আত্মসমর্পণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 5, 2026 - 1:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 253 বার

সিনিয়র স্টফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৪ মে) সকাল ১০ টার দিকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন জানিয়ে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী আ,লীগ নেতা হলেন, টাঙ্গাইল ০৭ মির্জাপুর উপজেলার ৪ বারের এমপি মরহুম একাব্বর হোসেনের পিএস ও  যুবলীগের সাবেক আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তার পিতা ছিলেন পোষ্টকামুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন  এবং ৩ পুত্র সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।

জানা গেছে, গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবীতে কালিয়াকৈর থেকে একটি মিছিল এসে মির্জাপুর হাইওয়ে থানায় হামলা করে ওই মিছিলে ইমন মিয়া অংশগ্রহণ করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গুলি করলে সে লুটিয়ে পড়ে । পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করে । ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীণ অবস্থায় ইমনের মৃত হয়। এ ঘটনায় ১৫৭ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার শামীম আল মামুনকে আসামি করা হয়।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতা মির্জাপুরে জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। সে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে আদালত থেকে  পুলিশি পাহারায় তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।