ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় হত্যা, ধর্ষণ ও মাদক মামলার ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 6, 2026 - 12:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিভিন্ন স্থানে অচালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে শাহাজাহান (২৬) হত্যা মামলার, নুর নবী (৪৬) নারী ও শিশু নির্যাতন মামলার এবং নুরুউদ্দীন ও সামসু মিয়া পৃথক মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হত্যা, ধর্ষণ ও মাদকসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”