ঢাকা | মে ১২, ২০২৬ - ৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট, এস্কেভেটরের ব্যাটারি জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 10, 2026 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

রাঙ্গুনিয়ার রাজানগর বগাবিলি এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

 

অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। পরে এস্কেভেটরটির ব্যাটারি খুলে জব্দ করা হয়।

 

জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।