ঢাকা | মে ১৪, ২০২৬ - ১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, জমি দখলের অভিযোগ, ভাইদের বিরুদ্ধে জিডি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 13, 2026 - 6:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী পৌর শহরের ৪ নং ওয়ার্ড দক্ষিণ সবুজবাগ এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হেলাল আহম্মেদ রিপন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

থানা সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ তারিখে পটুয়াখালী সদর থানায় করা সাধারণ ডায়েরি নং-৪৬৩ এবং জিডি ট্র্যাকিং নং-9GBI4M অনুযায়ী, দক্ষিণ সবুজবাগ এলাকার বাসিন্দা হেলাল আহম্মেদ রিপন অভিযোগ করেন যে, তার বড় দুই ভাই মো. শাহ আলম প্যাদা (৫৭) ও মো. জালাল প্যাদা (৬২) দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা স্থানীয় সালিশ ও আইন-কানুনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। সর্বশেষ গত ১০ মে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তারা তার ভোগদখলীয় সম্পত্তির ভেতরে জোরপূর্বক একটি পাকা দোকানঘর নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেন।

 

এ সময় সাংবাদিক হেলাল আহম্মেদ রিপন নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে তাকে প্রকাশ্যে খুন-জখমের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ রয়েছে।

 

ঘটনার সাক্ষী হিসেবে সাংবাদিক হেলাল আহম্মেদ রিপন এর স্ত্রী আয়শা আক্তার (২৯) এবং স্থানীয় বাসিন্দা স্বাক্ষী নয়ন সিকদারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে তিনি দাবি করেন।

 

ভুক্তভোগী,সাংবাদিক হেলাল আহম্মেদ রিপন জানান, “আমি আমার বৈধ সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

 

পটুয়াখালী সদর থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

স্থানীয়দের দাবি, দ্রুত বিরোধ নিষ্পত্তি না হলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে সুশিল সমাজ জানান।