মির্জাপুরে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী থেকে ছেলে রূপান্তর
মোঃ রুবেল মিয়া স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্লা গ্রামে মাদ্রাসা ছাত্রী থেকে ছেলে হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ মে) আত্মপ্রকাশের মাধ্যমে জানাজানি হলে বিষয়টি নজরে আসে।
এ নিয়ে আগধল্যা গ্রামে আলোড়ন সৃষ্টি হয়েছে। মেয়েটির নাম নোনমি (১৩) বছর বয়স। তার বর্তমান নাম রাখা হয়েছে নূরনবী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আগধল্লা গ্রামের ওই মেয়ে জন্মগতভাবে মেয়ে হিসেবে বেড়ে ওঠেছে। তার নানীর কাছেই প্রথম তার শারীরিক পরিবর্তনের কথা স্বীকার করেছে নোনমি। মাদ্রাসা পড়ালেখা কালিন তার বিয়ের জন্য অনেক প্রস্তাবও এসেছে বলল তার পরিবার। সম্প্রতি বয়ঃসন্ধিকালে তার শরীরে ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করে এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নেওয়া নেন।
পরিবারের বক্তব্য: চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি বিরল জেনেটিক বা হরমোনজনিত সমস্যা হতে পারে। সাধারণত অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম’ বা ‘কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া’র মতো জন্মগত ত্রুটির কারণে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। উন্নত পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে পরামর্শ দেন চিকিৎসকরা।







