রাঙ্গুনিয়ার চার সহোদরের মর্মান্তিক মৃত্যুতে মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে একই পরিবারের চার সহোদরের মর্মান্তিক মৃত্যুতে তাঁদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা। বুধবার (১৪ মে) রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমীর আলাউদ্দিন সিকদার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন এবং সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, চার সহোদরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
পরে নিহত চার সহোদরের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন।
উল্লেখ্য, ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








