ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় নবাগত ইউএনও সেলিনা আক্তারের যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 19, 2026 - 5:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সেলিনা আক্তার। সদ্য বিদায়ী ইউএনও মোছাঃ জিনিয়া জামানের স্থলে আজ রবিবার ১৭ মে বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। সেলিনা আক্তার ৩৭ তম বিসিএস ব্যাচে থেকে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।তিনি বারহাট্টা আসার পূর্বে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কর্মরত ছিলেন।উনার নিজ জেলা টাঙ্গাইল।

 

বারহাট্টা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরুল আমিন, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুল রহমান রাজু। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার দ্বিতীয় কর্মস্থল। এর পূর্বে তিনি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা টাঙ্গাইল ।

 

নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, সকলের সহযোগিতায় বারহাট্টা উপজেলার সার্বিক উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করবেন।