নেত্রকোনায় হাওরে এক মাস মাছ ধরা নিষিদ্ধের জন্য প্রচারণা মাইকিং
মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় দেশীয় মাছ সহ সকল মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করে প্রচারণা মাইকিং করেছে প্রশাসন।আজ ২৪ মে জেলা নেত্রকোনা সদর ও মদন উপজেলায় এক যোগে এই প্রচারণা মাইকিং করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০’-এ দেওয়া ক্ষমতা বলে সরকার ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫’-তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।সাগরের মত হাওরেও প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এজন্য গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নেত্রকোনা সদর ও মদন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: কামরুল হাসান জানান, হাওর অধুষ্যিতু অঞ্চলে দেশীয় প্রজাতীর মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার তার প্রেক্ষিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাচারণামূলক মাইকিং করা হচ্ছে।আশা করা হচ্ছে এতে দেশীয় মাছ রক্ষা পাবে।
জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশীদ জানান এবারই প্রথম সাগরের মত হাওরেও দেশীয় মাছ রক্ষার জন্য আজ থেকে নেত্রকোনা সদর ও মদন উপজেলায় মাইকিং করা হচ্ছে। দেশীয় মাছ রক্ষার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছেন।এক মাস মাছ না ধরতে পেরে হাওরের ক্ষতিগ্রস্ত জেলে পারিবারগুলোকে কি কোন প্রণোদনার আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান এবছর হয়তো ক্ষতিগ্রস্ত জেলেদের কোন প্রণোদনা দেওয়া হবেনা।তবে সামনের সময়ে অবশ্যই ক্ষতিগ্রস্ত জেলেরা প্রণোদনার আওতায় আসবে।








