রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত ১২:৫৫ ঘটিকায় (০৯ জুন খ্রিঃ রাত্রী ০০.৫৫ ঘটিকায়) শাহ্ মখদুম থানাধীন বড় বনগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেনমো: সেলিম মিয়া (৪৮), পিতা- আব্দুল হক, সাং- আলমপুর, থানা- মংলা বাজার, সিএমপি সিলেট।মো: রুবেল মিয়া (৪১), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- কাজিহাটা, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ।
র্যাব-৫ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল শাহ্ মখদুম বড় বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী সেলিম ও রুবেলকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে র্যাবের এই মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








