ঢাকা | জুন ১৩, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 12, 2026 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে নজরুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

আহত অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডাবরভাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।