ঢাকা | জুন ১৬, ২০২৬ - ৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 15, 2026 - 5:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

রাজশাহী ব্যুরো প্রধান (সোহানুল হক পারভেজ): গ্রিন টিভির সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটি।

​আজ সকালে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,

​”একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা, পেশাগত সরঞ্জামাদি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।”

 

​জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

​বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ আহত সাংবাদিক তন্ময় দেবনাথের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।