দুধকুমার নদী বাঁচাও, জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানবন্ধন ও গণসমাবেশ
মো: আব্দুর রাজ্জাক (কাজল) জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীর ভাঙন রোধ ও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানবন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৫ জুন ২০২৬ তারিখ দুপুর ১টায় শহিদুলের ঘাট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলেয়া, কামাত আঙ্গারিয়া, দক্ষিণ ছাট গোপালপুর ও সর্বস্তরের জনগণ।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারিয়া ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামসহ দুধকুমার নদীর নলেয়া মৌজার শহিদুলের ঘাট পর্যন্ত নদী ভাঙন রোধ এবং দক্ষিণের ব্লক বাঁধ রক্ষার জন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
“দুধকুমার নদী বাঁচাও, জনপদ রক্ষা করো” – এই স্লোগানে স্থানীয় জনগণ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে নদীতে বিলীন হওয়া আবাদি জমির মালিকানা গণ, স্থানীয় জনগণ, সুধী মহল,উপজেলা বিএনপিসহ প্রায় পাঁচশো মানুষ অংশগ্রহণ করেন।উপস্থিত নেতৃবৃন্দরা বলেন অতি তারাতাড়ি উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জিয়ো ব্যাগ এবং নদী ভাঙ্গন প্রতিরোধ কি ভাবে করা যায় তা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
নদী ভাঙ্গনে ভুক্তভোগীরা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে দুধকুমার নদীর ভাঙনে শত শত একর ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। তাই টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।








