ঢাকা | জুন ২০, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি টিপু, উদ্বোধন হলো গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ কাজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 19, 2026 - 4:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত জনপদে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চৌজা ব্রিজের মোড় থেকে চন্দ্রকোনা হয়ে তেঁতুলিয়া শেখপাড়া পর্যন্ত ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। প্রায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।এলাকাবাসী জানান, নদীপাড়ঘেঁষা বিলাঞ্চলের এই জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। কাঁচা ও চলাচল-অযোগ্য রাস্তার কারণে স্থানীয় মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হতো। তারা কখনো ভাবেননি যে এত দ্রুত তাদের এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি পাকাকরণ করা হবে।স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু দ্রুত উদ্যোগ গ্রহণ করে সড়কটি পাকাকরণের ব্যবস্থা করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল, ভাঁরশো ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির হোসেন, যুবনেতা শরীফ হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকাবাসীর আশা, সড়কটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।#