ঢাকা | জুন ২৪, ২০২৬ - ২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 23, 2026 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

রাংগুনীয়া প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ইউসিসিএ প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা হয়।

সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা পার্থ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা।

সভায় বক্তব্য দেন সমিতির নির্বাচিত নতুন সভাপতি ইউসুফ চৌধুরী, সহসভাপতি ওসমান গণী এবং সদস্য আহমদুর রহমান, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ শওকত হোসেন, জাহানারা বেগম ও জিন্নাত আরা বেগম।

সভায় সমিতির কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।