নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনার বিরুদ্ধে লোহাগাড়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা
খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) : কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনার ও অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুন মঙ্গলবার বিকাল ৪ টা সময় লোহাগাড়া উপজেলা যুবদলের উদ্যোগে পুরাতন থানা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক উপজেলার বটতলী শহর প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
লোহাগাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও এ বিক্ষোভ মিছিল ও পথসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড় যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








