ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘নির্যাতনের’ মিথ্যা গল্প সাজিয়ে ভারতে অনুপ্রবেশ, ধরা পড়লেন চট্টগ্রামের দম্পতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 28, 2026 - 3:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট অজুহাত তুলে ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার ফন্দি এঁটেছিলেন চট্টগ্রামের এক দম্পতি। কিন্তু শেষ রক্ষা হয়নি, ত্রিপুরা পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

গত শুক্রবার রাতে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের দেবদারু এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় বৈধ পাসপোর্ট ও ভিসাবিহীন অবস্থায় আটক হন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তাদের সন্দেহজনক আচরণ দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে শান্তনু স্বীকার করেন, গোমতী জেলার শিলাছড়ি সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছেন। পুলিশের সহানুভূতি আদায়ের চেষ্টায় তিনি দাবি করেন, বাংলাদেশে তারা ‘চরম হুমকিতে’ ছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদ গভীর হলে বেরিয়ে পড়ে আসল সত্য ,এটি ছিল বহু আগে থেকে সাজানো একটি সুপরিকল্পিত অবৈধ অনুপ্রবেশের ছক।

শান্তনু জানান, কলেজজীবনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত ঘুরে দেখার সময়ই তিনি এই রুটের সন্ধান পেয়েছিলেন। সেই পুরোনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সস্ত্রীক সীমান্ত পাড়ি দেন তিনি। দম্পতির কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পেছনে কোনো দালাল চক্র সক্রিয় আছে কিনা তা খতিয়ে দেখতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।