ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের  সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে অভিযান চালায় পুলিশ।সেখানে একটি সুপারি বাগানে তাপপ্রতিরোধী তারজালি বেষ্টন করে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট বড় আকারের গাঁজা গাছের চাষ করে আসছিলো উক্ত এলাকার বাবা ছেলে।তারা হলেন  মোঃ জামাল উদ্দিন (৫০), পিতা-মৃত জাফর আলী, মাতা -মৃত জয়গুণ বেগম এবং ছেলে মোঃ রুবেল হোসেন (২৫), পিতা মোঃ জামাল উদ্দিন, মাতা – মোসাঃ রোকেয়া  বেগম, উভয় দক্ষিণ বাঁশজানির বাসিন্দা ।

 

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুংগামারী থানার একটি দল অভিযান পরিচালনা করে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদকদ্রব্য গাঁজা চাষ করা পিতাপুত্র।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে।উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্র ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।