ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁর মান্দা যুবদলের খাদ্য সহায়তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 2:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর এলাকায় প্রথম ধাপে ১০০টি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, “স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দিকনির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”#