ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৫:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে খাড়াকান্দি খালের রামের কান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 14, 2026 - 12:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে খাড়াকান্দি খালের রামের কান্দা এলাকায় একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন। আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের নেতৃত্বে উপজেলা প্রশাসন রামের কান্দা এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় খালের পারে থাকা একাধিক অবৈধ পাকা স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া ও কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান প্রমূখ।

৩ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ খাড়াকান্দি খালটি পুনঃ খনন কাজ প্রায় শেষের দিকে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, গত মার্চ মাস থেকে এই খালটির খনন কাজ শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে কালের দুই পারে কিছু অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। খালের মধ্যে তারা স্থাপন করেছে। যার ফলে আমরা গত এক মাস ধরেই অবৈধ স্থাপনাকারীদের নোটিশ দিয়েছি এবং পাশাপাশি তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

যেন তারা খাল থেকে তাদের অবৈধ স্থাপনা গুলো নিজ খরচে সরিয়ে নেন। ইতিমধ্যে অনেকেই নিজ খরচে তাদের অবৈধ স্থাপনা গুলো সরিয়ে নিয়েছেন। কিন্তু অনেকেই তাদের অবৈধ স্থাপনা গুলো সরিয়ে খালের পারেই রেখে দিয়েছেন। তাই বাধ্য হয়ে আমরা খালের পাড়ের অবৈধ খাবোনা আদর হয়েই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করতে বাধ্য হয়েছি।