ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

কুষ্ঠিয়া প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ দুপুর থেকেই মজমপুর মোড়ে বিভিন্ন কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে শহরের অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, শিক্ষার্থীদের দাবি মানতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের বাস্তব সমস্যা, বন্যা ও টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভোগান্তি এবং অনেক অঞ্চলের যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হওয়ার বিষয়টি বিবেচনা না করেই এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছেএ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণেরও দাবি জানান তারা।