ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরাফাত হোসেন (১৩) উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের ব্রিজের নিচে খালে এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান ও স্থানীয়রা জানান, সকালে কয়েক জন সম বয়সী শিশুদের সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা এলাকা জুড়ে শোক বিরাজ করছে।