ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী নির্দেশে লোহাগাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে উপহার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 9:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নের বন্যাদূগর্ত বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দিতে রয়েছে। দেখা দিয়েছে খাদ্যের সংকটও। অনেক মানুষ ঘরবন্দিতে রয়েছে। অতিবৃষ্টিতে এলাকার গ্রামীণ সড়ক ও মাটির ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বর্তমানে অতি কস্টে দিনাতিপাত করছে এলাকার মানুষ।

উপজেলার নয় ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দিতে থাকায় খাদ্যের সংকটে বর্তমানে অতি কস্টে এলাকার সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় আমিরাবাদ ইউনিয়নের ৫-নং ওয়ার্ড়ের তুলাতুলি বাজার পাশে টংকাবতী খাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সহয়তা আমিরাবাদ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মোঃ নেজাম উদ্দিনের সভাপতিত্বে –

এ ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী,

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপি সাবেক সদস্য সাবেক সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এম.এ রহিম,

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক খলিল চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এম.এ কাসেম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এম.এ জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবি দলের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, চরম্ব ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুর সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ, ঢ়ুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা আরিফুল ইসলাম বাবর, যুবদল নেতা রাকিবুল ইসলাম বাচ্চু, শ্রমিক দল নেতা মোহাম্মদ শফি, খোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াসিন, যুবদল নেতা মোস্তফিজুর রহমান মুন্ন ও সেচ্ছাসেবক দল নেতস বোরহান উদ্দিনসহ। এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারকে হাতে ত্রাণ সহায়তা তুলে দেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বলেন, লোহাগাড়ার নয় ইউনিয়নের মানুষ বন্যায় অনেক ক্ষতিগ্রস্থ।টানা কয়েকদিন ভারি বর্ষণের শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাঙন এলাকা আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করে খুব বেশি ব্যতিত হয়েছি। আমাদের লোহাগাড়া উপজেলার মানুষ খুব বেশি বন্যায় ক্ষতিগ্রস্থ। তাদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে বন্যা শুরু থেকে অদ্যবধি পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আমার নিজস্ব তহবিল থেকে আমার সাধ্যমতে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি এবং রান্না করা খাবারও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আগামীতেও এলাকার দরিদ্র পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আমার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান।