ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 9:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে  আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” উপলক্ষে বুধবার (১৫ জুলাই) নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা, সহকারি শিক্ষা অফিসার মাকসুদুল হক ও আব্উদুল হান্পনান, উপরোজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা পারভীনসহ সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ ও ভেষজ চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রীর ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।