ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৪ জন আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 10:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

সোহানুল হক, পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান :রাজশাহীর তানোর থানা পুলিশের পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) তানোর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এস.আই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুন্ডুমালা হাট এলাকার মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে ইয়ামিন সরকার (২৬)-কে তার বসতবাড়ির প্রধান ফটকের সামনে থেকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে এস.আই শফিকুল ইসলামের সঙ্গে কনস্টেবল রাজু আহমেদ, জিসান বাবু ও শরিফুল ইসলাম অংশ নেন।এদিকে, তানোর থানার মামলা নং-১৪, তারিখ: ১৩ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি মো. হাতেম আলী (৪০), পিতা-মৃত বাদল সরকার, সাং-ছাঐড়, থানা-তানোর, জেলা-রাজশাহীকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মো. শাকিল আহমেদ, পিতা: মো. নাসির উদ্দিন, সাং-আমশো এবং মো. সাদ্দাম (৪৫), পিতা: মৃত সাত্তার, সাং-জুমারপাড়া,থানা-তানোর,জেলা-রাজশাহী।পুলিশ জানায়, পৃথক এসব অভিযানে নিয়মিত মামলায় ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে অংশ নেন এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম এবং এএসআই মো. শাহাদাত হোসেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।