ধামইরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ আসনের এমপি ইন্জিনিয়ার এনামুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনছুর আলী, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঐতিহাসিক ৫আগষ্টে শহীদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল ইসলাম, আহত মোঃ বাদশা (রাবার বুলেটে ১ চোখ অন্ধ) ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির মৌঃ কামরুজ্জামান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-শিক্ষক-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শহীদ বায়েজিদ বোস্তামির মা কান্নাজড়িত কন্ঠে সন্তানের নির্মম মৃত্যুর করুন বর্ননা তুলে ধরেন।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে জুলাই বিপ্লবের প্রামান্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া। এছাড়াও সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।








