ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 2:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পরিবেশের হুমকি এইসব জাল ধ্বংস করা হয়। এর আগে গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ মিটার করে ১৭টি চায়না দুয়ারি জাল ও ৪টি কারেন্ট জাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়িয়ে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে দেশি জাতের মাছের বংশ বিস্তার হুমকিতে পড়েছে। পাশাপাশি জলাশয়ের খাদ্য শৃঙ্খল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দেশি মাছের ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের সচেতনতাই পারে এই সমস্যার সমাধান করতে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।