লেকার্স ছেড়ে ফিলাডেলফিয়া সেভেনটিসিক্সার্সের (76ers) যোগ দিলেন এনবিএ কিংবদন্তি
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এনবিএ সুপারস্টার লেব্রন জেমস আনুষ্ঠানিকভাবে লস অ্যাঞ্জেলেস লেকার্স ছেড়ে ফিলাডেলফিয়া ৭৬ার্সে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ৪১ বছর বয়সী এই কিংবদন্তি তার রেকর্ড গড়া ২৪তম এনবিএ মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লেব্রন ৭৬ার্সের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থ নয়—আরও একটি এনবিএ শিরোপা জয়ের লক্ষ্যই তার এই সিদ্ধান্তের মূল কারণ।
লেকার্সে টানা আটটি মৌসুম কাটানোর পর লেব্রনের এই বিদায় এনবিএ ইতিহাসের অন্যতম আলোচিত দলবদল হিসেবে বিবেচিত হচ্ছে। লেকার্সের হয়ে তিনি ২০২০ সালে এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
ফিলাডেলফিয়া ৭৬ার্সে যোগ দিয়ে লেব্রন খেলবেন জোয়েল এমবিড, টাইরিস ম্যাক্সি এবং দলের অন্যান্য তারকাদের সঙ্গে। বিশ্লেষকদের মতে, এই সংযোজন পূর্বাঞ্চলে ৭৬ার্সকে শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে লেব্রন এটিকে তার “শেষ সিদ্ধান্ত” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাস্কেটবল খেলাই এখনও তার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং তিনি ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে আরেকটি শিরোপা দিয়ে স্মরণীয় করে রাখতে চান।
লেব্রনের এই দলবদল এনবিএর শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। নতুন মৌসুমে ফিলাডেলফিয়া সেভেনটিসিক্সার্সের (76ers) ঘিরে সমর্থকদের প্রত্যাশাও এখন তুঙ্গে।








