সুরুজ আলীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান রাজশাহী প্রেসক্লাবের
সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান :রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। একই সঙ্গে মামলাটি প্রত্যাহার এবং তার নিঃশর্ত ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন-র নির্দেশে রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কথিত একটি প্রেসক্লাবের দায়ের করা মামলায় আদালতের প্রতি সম্মান জানিয়ে মো. সুরুজ আলী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব দাবি করে, একজন দায়িত্বশীল সংবাদকর্মীর বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন এবং মতপ্রকাশের অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।প্রেসক্লাব আরও উল্লেখ করে, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষার স্বার্থ।








