বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বকে মিছিলের মাধ্যমে শুভেচ্ছা শিক্ষা বিষয়ক সম্পাদকের
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বকে মিছিলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক। আজ ২৮ জুলাই সিংধা ইউনিয়ন থেকে শুরু হয়ে মিছিলটি বারহাট্টা সরকারি কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এর আগে গত ২৭ জুলাই বারহাট্টা উপজেলার সরকারি কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলকে আরো সুসংগঠিত করার লক্ষে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের সই করা বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় জোবায়েদ হোসেনকে ও সাধারণ সম্পাদক করা হয় সাকিব তালুকদারকে।
উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন ছাত্রদলের নেতা তৈরির আদর্শ স্থান হল কলেজ।এখান থেকেই জিয়ার আদর্শের প্রকৃত দেশপ্রেমিক উঠে আসে।তাই বারহাট্টা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য আমার ব্যক্তিগত পক্ষ এবং বারহাট্টা উপজেলা বিএনপির পক্ষ থেকে নিরন্তর শুভকামনা ও ভালবাসা রইল।








