ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযান, গাঁজাগাছসহ গ্রেফতার ১
মো:আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়িতে ২৮ জুলাই মঙ্গলবার রাত নয়টা ত্রিশ মিনিটে পুলিশ-বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে।এ সময় মোঃ মঞ্জু আলমকে (৫৫), গ্রেফতার করে।মঞ্জু আলম ছনবান্দা খলিশা কুড়ি (০২ নং ওয়ার্ড), ইউনিয়নঃ বলদিয়ার পিতাঃ মৃত নজির উদ্দিনের ছেলে।
মঞ্জু মিয়াকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা খাওয়ার সরঞ্জাম সহ আটক করেছে। এসময় মঞ্জু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন প্রতিরোধ করতে গেলে স্থানীয় দুই যুবকের হাত কামড়ে রক্তাক্ত করে। তবে পুলিশ-বিজিবির উপস্থিতির কারণে উক্ত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়।
মাদকবিরোধী যৌথ অভিযানের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার জনাব সুবাদার মোঃ ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।








