ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া মরিয়মনগরের  ঈদগাহের জায়গা অবৈধ দখলের অভিযোগে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 31, 2026 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি খরু জমাদার ওয়াকফ এস্টেটের ঈদগাহের জায়গা অবৈধভাবে দখল করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরের নামাজের পর ঈদগাহ প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়াকফ এস্টেটের ঈদগাহের নির্ধারিত জায়গা একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখলের চেষ্টা করছে। এতে ঈদগাহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে ঈদগাহের জায়গা দখলের চেষ্টা বন্ধ, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং ওয়াকফ সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ইসমাঈল সওদাগর, আবু তাহের, ওমর ফারুক, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, মুহাম্মদ আলী মাস্টার, মুহাম্মদ মাসুদুর রহমান, আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, আইয়ুব আলী, নুরুল ইসলাম, আরিফ মাস্টার প্রমুখ।