ঢাকা | আগস্ট ১, ২০২৬ - ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিএমপি কোতোয়ালী থানার সাড়াশি অভিযানে গাঁজাসহ ১৬ জন গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 1, 2026 - 2:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানার পরিচালিত বিশেষ সাড়াশি অভিযানে মাদক, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং সিএমপি অধ্যাদেশে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান, এএসআই সামছুদ্দোহাসহ পুলিশের একটি দল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকা একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকেও আটক করা হয়েছে।

একই অভিযানে কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।