ঢাকা | আগস্ট ৬, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগাড়া উপজেলা বিএনপি আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 4:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া:জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ২০২৬, উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আনন্দ মিছিল করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি।।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন থেকে শুরু হয় মিছিল। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশাবী রেষ্টুরেন্টের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্র জনতার জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান দিবসের আনন্দ মিছিল প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস, এম, ছলিম উদ্দিন খোকন চৌধুরী।

বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সাবেক সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম, এ, রহিম, সাবেক যুগ্ম আহবায়ক এমএ কাশেম, সাবেক যুগ্ম আহবায়ক এস, এম, আবু সাঈদ চৌধুরী টিটু, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন।

লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া পরিচালনায় লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির চৌধুরী জয়, যুবদল নেতা, মারুফ হোসাইন, নাজিম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক কোম্পানী, সিঃ সহ সভাপতি আলহাজ বেলাল কোম্পানী, যুবদল নেতা, নাছির উদ্দিন, নজরুল ইসলাম,হেলাল উদ্দিন,রাকিবুল ইসলাম বাচ্ছু, মঈনউদ্দিন ইমন, আরিফুল ইসলাম বাবর, মোঃ ইয়াসিন আরফাত, আবুল বশর, মোঃ ইলিয়াছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন,সাইমুন সেলিম,সদস্য ইকবাল বিন আবদুল আজিজ, হামিদ, মিজান, ইসমাইল, মিজানুর রহমান নিশান, শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ আলম, জয়নাল আবেদীন, মোস্তাক আহমদ, জাহেদ, আবুল হাসেম, সাইফুল, মমতাজ, নাজিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, জাহাঙ্গীর, সোহেল, খোরশেদ। উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ এহেছান, মোঃ খোরশেদ, বাঃ আঃ কলেজ সদস্য সচিব মিনহাজ উদ্দিন ইমন, তানবীর ও তাহসিম প্রমুখ।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও এ জুলাই গণঅভ্যুত্থান দিবসের মিছিলে লোহাগাড়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দল-সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।