ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইউনিয়ন পরিষদকে জবাবদিহিতা ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই-ঘাগড়ায় বিএনপি নেতা মুনজু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 7, 2026 - 2:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কোতোয়ালি থানা বিএনপির সদস্য এবং সদ্য সাবেক ঘাগড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক, ‎ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুরুল হক মুনজু বলেছেন, আমার প্রিয় ঘাগড়া ইউনিয়নের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন

তাহলে আমি ঘাগড়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আদর্শ জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই, এই ইউনিয়নের মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করবেন, তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা পাবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদকে জবাবদিহিতা ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাড়েরার পাড় তিন রাস্তার মোড় ভাট্রাদার বাড়ী এলাকায় স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মুনজু। এসময় ৪নং ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আমি বিগত দিনেও ঘাগড়া ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি। মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন, আর এজন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুনজু বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। এলাকার সাধারণ মানুষ যেন তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেন এবং যথাযথ সহযোগিতা পান, সে ধরনের জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।

পরে তিনি ৪নং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে অতীতের ন্যায় তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সাথে এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি আলোচনা করেন। ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে ব্যাপক গণসংযোগ এবং মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কোতোয়ালি থানা বিএনপির সদস্য এবং সদ্য সাবেক ঘাগড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক, ‎ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুরুল হক মুনজু।