ফুলপুরে এড সেলিমের উপর হামলায় জেলা এনসিপি নেতা মাহবুব এর নিন্দা ও প্রতিবাদ
আরিফ রোববানী,রিপোর্টারঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম হোসেন-এর ওপর একদল বিএনপির নেতাকর্মী সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করে এই ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম দাবী করেন-গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী।
তিনি এনসিপি ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে প্রশাসনের নিকট উক্ত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান এবং একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান
এসময় অ্যাডভোকেট সেলিম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের সকল নেতাকর্মীর প্রতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ- গত ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে অ্যাডভোকেট সেলিম হোসেনের উপর নৃশংস হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করেন দুর্বৃত্তরা।








