ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাবুনগরে তারেক-হেফাজত বৈঠক, টেবিলে উঠল ৯ দফা দাবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 9, 2026 - 1:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ রাজনীতি আর ধর্মীয় নেতৃত্ব, দুই ধারা মিলল চট্টগ্রামের ফটিকছড়িতে। আর সেই মিলনস্থল হলো বাবুনগর মাদ্রাসার প্রাঙ্গণ।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে পেলাগাজী দিঘির মাঠে নেমে সড়কপথে পৌঁছান ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায়। রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়ানো সাধারণ মানুষ আর মাদ্রাসা শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় ভিন্ন এক পরিবেশ তৈরি হয় পুরো এলাকায়।

মাদ্রাসায় পৌঁছেই প্রধানমন্ত্রী একান্তে বসেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে। তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন, কথা বলেন দেশ ও ধর্ম নিয়ে। এরপর শুরু হয় মূল মতবিনিময় সভা যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রায় ৭০ জন শীর্ষ আলেম।

সভায় হেফাজতের পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয় ৯টি দাবি। এর মধ্যে উল্লেখযোগ্য ইসলাম অবমাননায় কঠোর আইন প্রণয়ন, কুরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি, শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনায় হত্যাকারীদের বিচার, কওমি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্কুল পর্যায়ে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা এবং আলেমদের বিরুদ্ধে আওয়ামী আমলে দায়ের হওয়া মামলা প্রত্যাহার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভায় জানান, হেফাজতের দাবিগুলো সরকার গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি স্বীকার করেন, উত্থাপিত অনেক বিষয় সরকারের নিজস্ব ভাবনার সঙ্গেও মিলে যায়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠককে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন সরকার ও আলেম সমাজের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা হিসেবে।