ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন দিলেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 9, 2026 - 2:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করছেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটি।

লোহাগাড়া সোশ্যাল সোসাইটির আয়োজনে উপজেলার সদরে মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সোশ্যাল সোসাইটির উপদেষ্ঠা আবুল হাসেম এবং সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আরিফুর রহমান ও পদুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিত্র মোঃ আবুল হাসেম।

লোহাগাড়া উপজেলা সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে ধারাভাষ্যকার ও সংগঠক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান,মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইন্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ।শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।