২০ বছর বয়সেই বিপুল সম্পদের মালিক ব্যারন ট্রাম্প, ক্রিপ্টো ব্যবসায় নজর
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একমাত্র সন্তান ব্যারন ট্রাম্প মাত্র ২০ বছর বয়সেই বিপুল সম্পদের মালিক হিসেবে আলোচনায় এসেছেন। বিভিন্ন প্রতিবেদনে তার সম্পদের পরিমাণ আনুমানিক ১৫ কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে। তবে এটি একটি অনুমানভিত্তিক হিসাব, সরকারি বা নিরীক্ষিত সম্পদ বিবরণী নয়।
ব্যারনের বিপুল সম্পদের সঙ্গে মূলত ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা World Liberty Financial (WLFI)-এর সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই ক্রিপ্টো উদ্যোগে ট্রাম্প পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন।
Forbes-এর ২০২৫ সালের এক প্রতিবেদনে ব্যারনের সম্পদ প্রায় ১৫ কোটি ডলার হিসেবে অনুমান করা হয়েছিল। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও একই পরিমাণের হিসাব সামনে এসেছে। তবে ক্রিপ্টো সম্পদের মূল্য দ্রুত পরিবর্তনশীল হওয়ায় তার প্রকৃত ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিশ্চিতভাবে বলা কঠিন।
মাত্র ২০ বছর বয়সে এত বড় সম্পদের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ায় ব্যারন ট্রাম্প এখন আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে।








