ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মেয়রের স্ত্রীর বিদেশ সফরে পুলিশ পাহারা নিয়ে সিটি হল-পুলিশ বিভাগে মতবিরোধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 11, 2026 - 4:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুওয়াজির আসন্ন সিরিয়া ও লেবানন সফরে নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) নিরাপত্তা থাকবে কি না, তা নিয়ে সিটি হল ও পুলিশ বিভাগের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

সিটি হলের পক্ষ থেকে বলা হয়েছিল, পুলিশের সুপারিশ অনুযায়ী রামার সফরে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা তার সঙ্গে থাকতে পারেন। তবে পুলিশ বিভাগ পরে জানায়, ব্যক্তিগত সফরে তাকে নিরাপত্তা দিতে সিরিয়া বা লেবাননে পুলিশ সদস্য পাঠানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

রামা দুওয়াজি আগামী ২০ সেপ্টেম্বর সিরিয়া ও লেবানন সফরের পরিকল্পনা করছেন। দেশ দুটিই যুক্তরাষ্ট্রের উচ্চমাত্রার ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। সফরটি ব্যক্তিগত হওয়ায় বিদেশে সরকারি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।

এদিকে একই সময়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলবে। ফলে শহরের নিরাপত্তা ব্যবস্থায় NYPD-এর ওপর অতিরিক্ত চাপ থাকবে। সব মিলিয়ে মেয়রের স্ত্রীর বিদেশ সফরে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে কি না, তা নিয়ে সিটি হল ও পুলিশ বিভাগের অবস্থানে স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে।