ঢাকা | আগস্ট ১৮, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাল্যবিবাহ,শিশুশ্রম ও ঝরেপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 17, 2026 - 11:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ আগস্ট সকাল সাড়ে ১২ টায় ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে এপি হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাভলু খান এর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। সভায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এ বিষয়ে গণমাধ্যমের ভুমিকা নিয়ে ওয়ার্ল্ড ভিশনের চলতি বছরের কার্যাবলী বিস্তারিত আলোচনা হয়। অংশ গ্রহণকারীরা উক্ত বিষয়ে গঠন মুলক মতামত প্রদান করেন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মো. মামুনুল রশিদ, সারামিতা হালদার, এলভিনা হাসদা ও লিউনিডাস বৈদ, শিশু সুরক্ষা ও শিশু নিরাপত্তা অফিসার।